Web Analytics
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ. ই. মোহাম্মদ শুহাদা ওসমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে হালাল মাংস রপ্তানির সম্ভাবনা, প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল মালয়েশিয়ায় রপ্তানির সম্ভাবনাও বিশেষভাবে আলোচিত হয়।

প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সার্টিফিকেশন, কোয়ারেন্টাইন ব্যবস্থা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি মানদণ্ড এবং বাজার সম্প্রসারণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়। মন্ত্রী মালয়েশিয়ার কারিগরি সহযোগিতা কামনা করেন। হাইকমিশনার বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে সম্ভাবনাময় প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।