Web Analytics
বাংলাদেশ সরকার প্রতি বছর ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের নির্দেশনা জারি করেছে। ২০২৬ সালের ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৬ এপ্রিল সরকারের এক সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর পুনরায় জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি পায় এবং সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিব মো. নাসিমুল গণি জানান, দীর্ঘদিন পর দিনটি রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে এবং সরকারি ছুটি থাকবে।

এছাড়া, ৬ জুলাইকে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে, তবে এদিন কোনো সরকারি ছুটি থাকবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।