Web Analytics
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) শুক্রবার রাতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা সীমান্ত হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেডিপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আলিম সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং অভিযোগ করেন যে সরকারের নতজানু পররাষ্ট্রনীতি বিএসএফকে সাহস জোগাচ্ছে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব নুরা জেরিন বলেন, দুই বাংলাদেশি নিহত হলেও সরকার কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ, প্রধান সংগঠক আহছান উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন রাহাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয় ছাত্রমঞ্চের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ও কঠোর সরকারি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।