Web Analytics
পুরান ঢাকার বেগমবাজারে অবস্থিত করতলব খান মসজিদ মোগল আমলের স্থাপত্য ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। ১৭০১ থেকে ১৭০৪ সালের মধ্যে মুর্শিদকুলী খান এটি নির্মাণ করেন। সম্রাট আওরঙ্গজেব ১৭০০ সালে তাকে বাংলার দেওয়ান হিসেবে নিয়োগ দেন। পাঁচ গম্বুজ, অষ্টভুজাকৃতির টাওয়ার, এবং বিরল ‘বাওলি’ বা ধাপকূপসহ এই মসজিদটি ইট, বালু ও চুনের সমন্বয়ে নির্মিত হয়। এটি ধর্মীয় স্থাপনা হলেও স্থাপত্যশৈলীতে অনন্য বৈশিষ্ট্য বহন করে।

গবেষকদের মতে, মুর্শিদকুলী খানের দাক্ষিণাত্যে দীর্ঘ কর্মজীবনের প্রভাব এই মসজিদের নকশায় প্রতিফলিত হয়েছে, বিশেষ করে বাওলি নির্মাণে। মসজিদের অলংকরণে অতিরিক্ত জাঁকজমকের পরিবর্তে স্থাপত্য সৌন্দর্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গম্বুজ, খিলান, মিনার ও মিহরাবের সমন্বয়ে এটি একটি সুষম ও নান্দনিক স্থাপনা।

তিন শতাব্দীরও বেশি পুরোনো এই মসজিদ ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও মোগল স্থাপত্যের এক অমূল্য স্মারক হিসেবে আজও পুরান ঢাকার অতীত গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।