Web Analytics
সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতি বন্ধে ১৩ দফা দাবি জানিয়েছে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন। তারা প্রায় ১ হাজার ১৬৫ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিরাপত্তা নিশ্চিত এবং মাঠপর্যায়ের কর্মীদের হয়রানি বন্ধের আহ্বান জানান।

লিখিত বক্তব্যে পরিষদ জানায়, তারা অনিয়ম, দুর্নীতি বা প্রশাসনিক দুর্বলতার পক্ষপাতী নয়; বরং এসডিএফের স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পক্ষে। কোনো অভিযোগ থাকলে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানানো হয়। ব্যক্তির অনিয়মের দায় কর্মীদের ওপর চাপানো বা নিরপরাধ কর্মীদের হয়রানি গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়।

দাবিগুলোর মধ্যে মাঠকর্মীদের ভয়ভীতি ও প্রতিহিংসামূলক আচরণ বন্ধে প্রশাসনিক নির্দেশনা, নিয়োগ বাণিজ্য বন্ধ, ল্যাপটপসহ কেনাকাটার অনিয়মে শাস্তি এবং পদোন্নতিতে স্বজনপ্রীতি বন্ধ রয়েছে। সংগঠনটি তদন্ত প্রতিবেদন প্রকাশ, গ্রাম সমিতির বরাদ্দ অর্থ ফেরত নেওয়া ও এসডিএফের মালামাল বিক্রি বন্ধের দাবি জানায়। দ্রুত পদক্ষেপ নিতে অর্থ উপদেষ্টা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সংশ্লিষ্ট সচিব ও এসডিএফ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।