Web Analytics
লন্ডনভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইলের সঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়ানোর সিদ্ধান্তকে ‘ভুল ও অবিবেচনাপ্রসূত’ বলে আখ্যা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় ম্যাগাজিনটি সতর্ক করে জানায়, এই বেপরোয়া অভিযান ট্রাম্পকে দুর্বল করবে এবং তাকে ক্ষুব্ধ করে তুলবে, কারণ তিনি সহজে পরাজয় মেনে নেন না।

প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান শুরু থেকেই অস্পষ্ট ও অসঙ্গতিপূর্ণ ছিল। মিডল ইস্ট আই-এর তথ্য অনুযায়ী, ব্রিফিং পাওয়া মার্কিন আইনপ্রণেতারা যুদ্ধের সমাপ্তি বা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা না থাকায় হতাশ হন। এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে।

এছাড়া জাতীয় গোয়েন্দা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করে অভিযোগ করেন, ইসরায়েল ও যুদ্ধপন্থী একটি “ইকো চেম্বার”-এর প্রভাবে ট্রাম্প এই সংঘাতে জড়িয়ে পড়েছেন। দ্য ইকোনমিস্ট সতর্ক করে জানায়, ট্রাম্পের রাজনীতি জয়ের ওপর নির্ভরশীল এবং পরাজয়ের আশঙ্কা থাকলে তিনি প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।