Web Analytics
বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ২০ হাজার গাছের চারা বিতরণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল অডিটোরিয়ামে এই চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। প্রধানমন্ত্রীর তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ বিতরণ করা হয়।

মোট ১৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার চারা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং বিসিসির সচিব রুম্পা শিকদার। বিসিসির বনায়ন শাখার কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনা বাস্তবায়নে বরিশাল সিটি কর্পোরেশন সক্রিয়ভাবে কাজ করছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়তে তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং নগরবাসীকে সামাজিক বনায়ন কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।