Web Analytics
লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম অভিযোগ করেছেন, সরকারি অফিসগুলো বিএনপির অফিসে পরিণত হয়েছে এবং সেখান থেকে সরকারের টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে। শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, বর্তমান সরকার আসার পর জেলা পরিষদ অফিস, ওয়াসা অফিস, বিভিন্ন করপোরেশন, সিটি করপোরেশন ও পৌরসভা বিএনপির অফিসে পরিণত হয়েছে। তাঁর অভিযোগ, এসব দপ্তর থেকে বিএনপি সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ করছে, খালি ভিটা দখল করছে এবং মানুষের বিভিন্ন সমস্যায় গিয়ে নাক গলাচ্ছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে এলডিপি সভাপতি বলেন, দিন শেষে সবকিছুর দোষ প্রধানমন্ত্রীর কাঁধেই আসবে। তিনি দাবি করেন, বর্তমানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা ব্যক্তিরা সুযোগ বুঝে চলে যেতে পারে এবং তখন তারা দায় স্বীকার করবে না। সময় থাকতে সঠিক পথে চলার আহ্বান জানিয়ে অলি আহমদ অন্যথায় বিপদের সতর্কতা দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।