বাংলাদেশে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে এক হাজার ৩১০ জন হামে আক্রান্ত হয়েছেন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৯৮ জনে পৌঁছেছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন। প্রতিবেদনে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর হিসাব আলাদাভাবে তুলে ধরা হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে হাম উপসর্গ নিয়ে মোট এক লাখ ৬৭ হাজার ৪৬৯ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক লাখ ৬০ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।