স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হয়রানির উদ্দেশ্যে বহু মামলা করা হয়েছে, যেখানে হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কিছু সুবিধাবাদী শ্রেণি এসব মামলা করেছে। তিনি জানান, এসব মামলা যাচাই-বাছাই করে শনাক্ত করা হবে যাতে আইনের শাসন প্রতিষ্ঠা পায় এবং মামলাবাজির মাধ্যমে কারও হয়রানি বন্ধ হয়।
মামলা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, হত্যা, মাদক, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধেও বহু হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলা রয়েছে।
মন্ত্রী আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়ায় যেন অপব্যবহার না হয়, তা নিশ্চিত করা হবে।