Web Analytics
আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিদ্যমান ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্যসচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন বর্তমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বিএনপি জানিয়েছে, অতি শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে নতুন কমিটির সদস্যসংখ্যা, নেতৃত্ব বা ঘোষণার নির্দিষ্ট সময় সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।