Web Analytics
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল ঘোষণা দিয়েছেন যে দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতাল ধীরে ধীরে ১০০ শয্যায় উন্নীত করা হবে। তিনি বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। সোমবার (১১ মে ২০২৬) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড, অপারেশন থিয়েটার, স্টোর রুম ও বহির্বিভাগ পরিদর্শন করেন। তিনি চিকিৎসাসেবা, রোগীর উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনের বিষয়গুলো খোঁজ নেন। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে মতামত নেন এবং চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

তিনি আশ্বাস দেন যে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।