ঝিনাইদহে শনিবার রাতে মেসার্স তাজ ফিলিং স্টেশনে পেট্রোল কিনতে গিয়ে পিটুনিতে আল মিরাজ নিরব নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ সদর উপজেলা কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন। পুলিশ জানায়, রাত ৮টার দিকে নিরব প্লাস্টিক বোতলে তেল নিতে গেলে কর্মচারীরা দিতে অস্বীকৃতি জানায়। পরে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে প্রতিবাদ করলে কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। র্যাব-৬ তিন কর্মচারীকে আটক করেছে।
নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুড ব্যবসা করতেন এবং সরকারি কে.সি. কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তাজ ফিলিং স্টেশনের মালিক হারুন অর রশিদ ওরফে সৃজনী হারুন, যিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।