Web Analytics
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতা দেশ ও মানুষের কল্যাণে ব্যবহারের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ২৭তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে তিনি বলেন, দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত অর্জনের চেয়ে অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সক্ষমতাই সাফল্যের প্রকৃত মূল্যায়ন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সমাবর্তন কেবল সনদ পাওয়ার আনুষ্ঠানিকতা নয়; এটি অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি এবং নতুন দায়িত্ব গ্রহণের অঙ্গীকার। উচ্চশিক্ষার সাফল্য বিশ্ববিদ্যালয় বা ডিগ্রিধারীর সংখ্যায় নয়, শিক্ষার মান, যুগোপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, বাস্তব জ্ঞান, দক্ষতা ও শোভন কর্মসংস্থানে নির্ধারিত হওয়া উচিত বলে তিনি জানান।

রাষ্ট্রপতি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করার ওপর জোর দেন। তিনি ব্যবহারিক, কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির সুযোগ বাড়ানোর আহ্বান জানান। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় সচেতন থাকার কথাও বলেন; প্রযুক্তি মানুষের বিবেক, সততা ও সহমর্মিতার বিকল্প নয় বলে তিনি মন্তব্য করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।