Web Analytics
জাতিসংঘের সদর দপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পানি নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও ঐতিহাসিক পদক্ষেপ তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন এবং দেশের জলবায়ু অভিযোজন প্রচেষ্টার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন।

তিনি ১৯৭৭ সালে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা সনদের কথা স্মরণ করে বলেন, তৃণমূল পর্যায়ে পানি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে খাল খনন কর্মসূচি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। বিএনপি নেতৃত্বাধীন সরকারের বর্তমান পাঁচ বছরের পরিকল্পনায় ২০,০০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সেচ ও পানি ব্যবস্থাপনা নেটওয়ার্ককে শক্তিশালী করবে। তিনি দেশের বৃহত্তম সেচ প্রকল্প ‘তিস্তা ব্যারেজ প্রকল্প’-এর গুরুত্বও তুলে ধরেন।

বক্তব্যের শেষে অধ্যাপক আওয়াল উত্তরাঞ্চলের পানি সংকট স্থায়ীভাবে নিরসনে আন্তঃসীমান্ত পানি বণ্টন নীতিতে বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।