Web Analytics
যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে প্রদেশটির অন্তত আটটি শহরে হামলা হয়। প্রদেশটির নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি আইএসএনএকে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে। তিনি আহভাজ বিমানবন্দরে হামলার খবর অস্বীকার করে জানান, বিমানবন্দরের উপকণ্ঠে দুটি হামলা হয়েছে। মাহশাহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। ইরান সম্প্রতি হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, অভিযোগ করে যে কয়েকটি জাহাজ অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করেছিল। আইআরজিসি জানিয়েছে, মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত প্রণালি বন্ধ থাকবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।