Web Analytics
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, দেশটিতে কোনো ইসরাইলি নাগরিক পাওয়া গেলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে। দক্ষিণাঞ্চলের জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরাইলি জড়িত থাকার অভিযোগের পর এই ঘোষণা আসে। প্রধানমন্ত্রী জানান, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সরকার কোনো ছাড় দেবে না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জোহরভিত্তিক একটি স্টার্টআপ কমিউনিটি ‘নেটওয়ার্ক স্কুল’-এর সঙ্গে সম্পর্কিত অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে। অভিবাসন বিভাগ জানিয়েছে, ফরেস্ট সিটির আন্তর্জাতিক কমিউনিটিতে পরিদর্শন করা ২৬৬ জন বিদেশির সবার বৈধ অভিবাসন নথি রয়েছে। মালয়েশিয়া ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং ইসরাইলি পাসপোর্টধারীদের বিশেষ সরকারি অনুমতি ছাড়া দেশটিতে প্রবেশ নিষিদ্ধ।

ফরেস্ট সিটি সিঙ্গাপুর সীমান্তের কাছে জোহরে কৃত্রিম দ্বীপে নির্মিত একটি বৃহৎ মিশ্র-ব্যবহারের উন্নয়ন প্রকল্প।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।