Web Analytics
ইরান ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেওয়ার পর সোমবার ইরাক তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, ইরাকের সব বিমানবন্দর থেকে যাত্রীবাহী ও বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে এবং আঞ্চলিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন অব্যাহত থাকবে।

এর আগে রোববার সন্ধ্যায় ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরাক ৭২ ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছিল। এটি ছিল ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ভঙ্গের প্রথম ঘটনা। আকাশসীমা পুনরায় খোলার সিদ্ধান্তের মাধ্যমে ইরাক সতর্কভাবে স্বাভাবিক বিমান চলাচলে ফিরে যাচ্ছে, যদিও আঞ্চলিক উত্তেজনা এখনো বিদ্যমান।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আকাশসীমা সংক্রান্ত সিদ্ধান্ত আঞ্চলিক ঘটনার ওপর নির্ভর করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।