জিনেদিন জিদান ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে লিওনেল মেসিকে জোরালো সমর্থন দিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি কিংবদন্তি ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ বলেন, সুযোগ থাকলে তিনি মেসিকেই ১০০ বার ভোট দিতেন।
৩৯ বছর বয়সেও মেসির শীর্ষ পর্যায়ে খেলে যাওয়াই জিদানকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তাঁর মতে, এই বয়সে বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে থাকা সহজ নয়। তাই আর্জেন্টাইন তারকার দীর্ঘস্থায়ী শ্রেষ্ঠত্বকে তিনি বিশেষভাবে মূল্যায়ন করছেন।
জিদানের বিশ্বাস, ব্যালন ডি’অর দৌড়ে মেসি এখনো শক্ত অবস্থানে আছেন এবং অন্য মনোনীতদের তুলনায় তাঁর প্রভাব কোনো অংশে কম নয়। মেসি পুরস্কারটি জিতলে তিনি বিস্মিত হবেন না বলেও জানান জিদান। সর্বকালের সেরা ফুটবলার বিতর্কেও তিনি মেসিকেই বেছে নিয়েছেন এবং বলেছেন, এ বিষয়ে কারও সংশয় থাকলে তার ফুটবল সম্পর্কে ধারণার ঘাটতি রয়েছে।