Web Analytics
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির অভিযোগ করেছেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তাঁর স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা স্টুডিওতে ঢুকে সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি এবং কক্ষের অন্যান্য সামগ্রী নিয়ে যায়। এ সময় স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করা হয় বলেও জানানো হয়েছে।

হামলা ও লুটপাটের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সাংবাদিকদের কাছে সালমান মুক্তাদির দাবি করেন, চাঁদা না দেওয়ার কারণেই এ ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।