Web Analytics
ভেজালমুক্ত, নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এ লক্ষ্যে সংস্থাটির প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে।

মন্ত্রী বলেন, মানুষের কষ্টার্জিত অর্থ দিয়ে ভেজাল, নিম্নমানের বা ক্ষতিকর পণ্য কিনতে বাধ্য না হওয়া নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের ১৭ থেকে ১৮ কোটি মানুষের ভোক্তা অধিকার সুরক্ষায় অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্থাটিকে আধুনিক ও কার্যকর করতে প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানান তিনি।

বিদ্যমান সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়ার উদ্যোগ থাকবে। বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তা অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানের কাঠামো, জনবল ও সেবা নিয়ে গবেষণার উদ্যোগ নেওয়া হবে, যা বিআইডিএসকে দিয়ে পরিচালনার পরিকল্পনা রয়েছে। গবেষণার সুপারিশের ভিত্তিতে অধিদপ্তরের কার্যক্রম সম্প্রসারণ ও জনবান্ধব করা হবে; খুব শিগগিরই নতুন কিছু উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।