Web Analytics
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জনের পর তিনি ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী, ২০০৭ সালে হাইকোর্টের আইনজীবী এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। অস্থায়ী বিচারপতি হিসেবে দুই বছর পার করলেও ৪৫ বছর বয়স পূর্ণ না হওয়ায় আগে তাকে স্থায়ী করা হয়নি। এবার নির্ধারিত বয়সসীমা পূরণ হওয়ায় রাষ্ট্রপতি তাকে স্থায়ী করেছেন। তিনি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বড় ছেলে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।