Web Analytics
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘আগ্রাসী জায়নবাদী শাসনের’ বিরুদ্ধে দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন। তিনি তুরস্কের এই অবস্থানকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং বলেন, মুসলিম বিশ্বের সংহতি বজায় রাখতে আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এর আগে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান রয়টার্সকে জানান, আঙ্কারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদানে ভূমিকা রাখছে। তার মতে, এই যোগাযোগের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং সরাসরি আলোচনার পথ তৈরি করা।

যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের সঙ্গেই তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে। এই অবস্থান কাজে লাগিয়ে আঙ্কারা আরও কয়েকটি দেশের সঙ্গে মিলে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।