বাংলাদেশ নৌবাহিনী ২০২৬ ব্যাচের জন্য নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৫০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, রেগুলেটিং, রাইটার, স্টোর, এমওডিসি (নৌ), কুক, স্টুয়ার্ড ও টোপাস পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ১৮ মার্চ শুরু হয়েছে এবং ২০ এপ্রিল পর্যন্ত চলবে।
ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদে ৩০০ জন, মেডিকেলে ১৮ জন, রেগুলেটিং ১৫ জন, রাইটার ১৮ জন, স্টোর ১৬ জন, এমওডিসি (নৌ) ৮ জন, কুক ৩৫ জন, স্টুয়ার্ড ২০ জন ও টোপাস পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের কোনো অপরাধমূলক মামলা, আদালতে বিচারাধীন অবস্থা বা দ্বৈত নাগরিকত্ব থাকা চলবে না এবং সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না।
আগ্রহী প্রার্থীদের www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে গিয়ে প্রাক্-যোগ্যতা যাচাই করে আবেদন করতে হবে। আবেদন ফি ৩০০ টাকা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে এবং অনলাইনে ফরম পূরণের পর ‘নাবিক ১’ ফরমটি প্রিন্ট করে পরীক্ষার দিনে সঙ্গে আনতে হবে।