Web Analytics
কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষকেরা মাঠে শুকাতে রাখা কাটা পাকা ধান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মৌসুমের শেষ সময়ে ফসল ঘরে তোলার প্রস্তুতির মধ্যে বৃষ্টিতে ধান ভিজে গেছে। কোথাও কোথাও জমিতে পানি জমে কাটা ধান ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত শুকানো না গেলে ধানে পচন, অঙ্কুরোদ্গম ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

স্থানীয় কৃষক শরিফুল ইসলাম ও উজ্জল জানান, অনেক কৃষক পাকা ধান কেটে জমিতেই শুকানোর জন্য রেখেছিলেন। বৃষ্টির কারণে ধান শুকানো ও ঘরে তোলা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন। কৃষকদের মতে, ধান ঘরে তুলতে দেরি হওয়ায় রসুনসহ অন্যান্য পরবর্তী ফসলের আবাদও সময়মতো শুরু করা যাচ্ছে না। ধানের স্বাভাবিক রং পরিবর্তন হলে বাজারদর কমতে পারে এবং উৎপাদন খরচ তোলা কঠিন হতে পারে।

পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, চলতি বছর উপজেলায় ৭ হাজার ৪৬৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৬৮৪ মেট্রিক টন এবং সম্ভাব্য ফলন হেক্টরপ্রতি ৩ দশমিক ৭৬ টন। তিনি বলেন, বৃষ্টির পূর্বাভাস দিয়ে কৃষকদের আগেই দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।