নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার একদিন পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছে তার সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। সচিবালয়ে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, বেলা ৩টায় শুরু হওয়া বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনি অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার নির্দেশ দেন। এই বৈঠকের মধ্য দিয়ে তার নেতৃত্বে নতুন সরকারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
বৈঠকটি নতুন সরকারের নীতিগত দিকনির্দেশনার সূচনা হিসেবে দেখা হচ্ছে, যেখানে নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।