Web Analytics
ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তেহরান জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোনকলই আলোচনার অগ্রগতি থামিয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ২১ ঘণ্টার বৈঠকের মাঝপথে নেতানিয়াহু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ফোন করেন, যা সম্ভাব্য সমঝোতার পথ বন্ধ করে দেয়।

এক্সে দেওয়া বার্তায় আরাগচি অভিযোগ করেন, ওই ফোনকল আলোচনার ফোকাস যুক্তরাষ্ট্র-ইরান ইস্যু থেকে সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে যায়। তিনি আরও দাবি করেন, ওয়াশিংটন আলোচনার মাধ্যমে এমন কিছু অর্জন করতে চেয়েছিল যা তারা যুদ্ধের মাধ্যমে করতে পারেনি। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠক শেষে ভ্যান্সের সংবাদ সম্মেলনকে তিনি ‘অপ্রয়োজনীয়’ বলেন।

ইরান জানায়, তারা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। হোয়াইট হাউস এখনো নেতানিয়াহু ও ভ্যান্সের ফোনকলের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।