Web Analytics
২০২৬ সালের ১৬ জুলাই বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে সিআইডির আবেদনের ভিত্তিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিআইডির ইন্সপেক্টর কে এম রাকিবুল হুদা জানান, রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে হরিদাস তার ব্যাংক ও এমএফএস হিসাবের অর্থ লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

আবেদনে বলা হয়, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখা প্রয়োজন বলে সিআইডি জানায়। আসামিপক্ষে আইনজীবী শ্যামল কুমার রায় জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করেন। ১২ জুলাই সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করে।

সেদিন রাতেই গাইবান্ধার পলাশবাড়ী থেকে হরিদাসকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন ১৩ জুলাই আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।