Web Analytics
ডাকসুর ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে কথিত হামলার নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি ঘটনাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত, আইনের আওতায় আনা এবং কঠোর শাস্তির দাবি জানান।

শফিকুর রহমান বলেন, রোববার রাত ৩টার পর বাড়িটিতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের দায়ী করেন। তিনি আরও অভিযোগ করেন, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতা চলমান তাণ্ডবের জন্য প্রধানত দায়ী এবং সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর চরম মূল্য দিতে হবে।

এর আগে রোববার ভোরে সাদিক কায়েম অভিযোগ করেন, রাত সাড়ে ৩টার দিকে হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোল বোমা ছোড়ে এবং দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন দেয়। তাঁর বাবা-মা তখন বাড়িতে ছিলেন বলে তিনি জানান। স্থানীয়দের চেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নেভানো সম্ভব হয় এবং তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান বলে কায়েম দাবি করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।