Web Analytics
হরমুজ প্রণালিতে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে উভয় জাহাজই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দুর্ঘটনাকবলিত জাহাজের ২৩ জন নাবিককে উদ্ধার করে নিরাপদে কেশম দ্বীপে স্থানান্তর করেছে। ফার্স নিউজ জানায়, কেশম দ্বীপের উত্তরে একটি বাল্ক ক্যারিয়ার ও অপর একটি জাহাজের সংঘর্ষে বাল্ক ক্যারিয়ারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে পানি ঢুকে পড়ে, ফলে ক্যাপ্টেন জরুরি ভিত্তিতে জাহাজ ত্যাগের নির্দেশ দেন।

এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে কাজ করবে এবং এই প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করবে। তিনি ফক্স নিউজকে বলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই প্রণালিটির নিয়ন্ত্রণ নেবে এবং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এটি খোলা থাকবে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে।

অন্যদিকে ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের বলেন, ইরান কোনোভাবেই প্রণালির নিয়ন্ত্রণ থেকে সরে আসবে না এবং ভবিষ্যতে শত্রুপক্ষকে কর দিতে না হয় সে জন্য তেহরান এটি রক্ষা করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।