Web Analytics
বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কৃষি উৎপাদন বাড়াতে সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার বিকেলে সিলেট সদর উপজেলায় ‘জাঙ্গাইল সুরমা নদী থেকে বলাউরা জিলকার হাওর পর্যন্ত বংশীখাল খনন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে তিনি খাল খননকাজের উদ্বোধন করেন।

মন্ত্রী জানান, প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই খাল খনন সম্পন্ন হলে প্রায় ছয় হাজার হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে। এতে কৃষকরা অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ পাবেন, আয় বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রকল্পটি সিলেট অঞ্চলের শুকনো মৌসুমে পানির অভাবজনিত ফসল উৎপাদন ঘাটতি দূর করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার জনগণের কাছে দেওয়া নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্ব গ্রহণের ২১ দিনের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে, যার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।