Web Analytics
চট্টগ্রামে ১২ এপ্রিল ১৭ বছর বয়সী শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে নির্মমভাবে পিটিয়ে নির্মাণাধীন ভবনের আটতলা থেকে লিফটের গর্তে ফেলে হত্যা করা হয়। কক্সবাজারের চকরিয়ার বদরখালী থেকে পড়াশোনার জন্য শহরে আসা সাজিদ বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ জানায়, বাকলিয়া এলাকায় কয়েকজন কিশোর-যুবক তাকে আটকে রাখে। প্রাণ বাঁচাতে সে চকবাজারের মৌসুমি আবাসিক ভবনে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু হামলাকারীরা ভেতরে ঢুকে তাকে মারধর করে নিচে ফেলে দেয়।

মাত্র আট মাস আগে সাজিদ চট্টগ্রামে পড়াশোনার জন্য আসে। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে সে ছোট একটি ভাড়া বাসায় থাকত। পরিবারের আর্থিক অবস্থা সীমিত হলেও বাবা-মা তার পড়াশোনার স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করছিলেন। ছেলের মৃত্যুতে পরিবার এখন শোকে ভেঙে পড়েছে।

ঘটনার দুই দিন পর পুলিশ মিশকাতুল কায়েস, এনায়েতুল্লাহ ও এনামুল হক নামে তিনজনকে গ্রেপ্তার করে। তারা এলাকার পরিচিত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।