Web Analytics
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মধ্যরাতে জ্বালানি তেল পাচারের সময় তেলবাহী গাড়ি, ট্রলি ও ড্রাম জব্দ করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাজল বিল এলাকার হিরো ইটভাটায় অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী গাড়ি ইটভাটার ভেতরে প্রবেশ করে এবং ড্রামে তেল খালাস করে পাচারের প্রস্তুতি চলছিল। পুলিশ পৌঁছালে পাচারকারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ি, ট্রলি ও ভটভটিসহ মোট আটটি গাড়ি এবং ড্রাম জব্দ করে থানায় নেওয়া হয়। মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ অভিযোগ অস্বীকার করে জানান, জব্দ করা তেল তাদের নয় এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে তার স্টেশনের নামে আলাদা বরাদ্দ রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক জানান, তেলের উৎস এখনো নিশ্চিত নয় এবং তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, তেল পাচারের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।