Web Analytics
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদে শুরু হয়েছে। ভোট শুরু হওয়ার পর প্রথমে ভোট দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভোট দেন। সংসদ সদস্যরা সারিবদ্ধভাবে ভোট দিয়ে নির্ধারিত ব্যালট বাক্সে ব্যালট জমা দিচ্ছেন।

ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম ও নির্বাচনী বিধিমালা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ অনুযায়ী ভোট গ্রহণ হচ্ছে। সিইসি জানান, এক নম্বর প্রার্থী অলি আহমদ এবং দুই নম্বর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কর্মকর্তারা ভোটারদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন এবং ভোটারদের ব্যালটের মুড়িতে নিজেদের নাম আছে কি না যাচাই করতে হবে। প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী লেখা রয়েছে। পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে ব্যালট বাক্সে জমা দিতে হবে। বিকেল ৫টায় ভোট শেষ হওয়ার পর গণনা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করে পরে গেজেটে ফল প্রকাশ করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।