Web Analytics
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় সহায়তার অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। আনাদোলু এজেন্সির ১৪ এপ্রিলের প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ অনুযায়ী প্রমাণ রয়েছে যে উল্লিখিত দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালিয়েছে। ইরান অভিযোগ করে, এসব দেশ আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করে আগ্রাসীদের সামরিক সুবিধা দিয়েছে এবং অবৈধ কার্যকলাপে যুক্ত হয়েছে। ১৯৭৪ সালের ১৪ ডিসেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাব অনুযায়ী এই পদক্ষেপ বেআইনি।

ইরান জানায়, এই কর্মকাণ্ডের ফলে যে বস্তুগত ও নৈতিক ক্ষতি হয়েছে, তার সম্পূর্ণ দায়ভার ওই পাঁচটি দেশকে নিতে হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।