Web Analytics
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ অবস্থা পরিদর্শন করেছেন সংসদ সদস্য মোছাম্মৎ শামসুন্নাহার। বুধবার সকালে তিনি হাসপাতালটি ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। প্রায় ৭০ বছর পুরোনো এই ভবনে অবকাঠামোগত সংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি, সীমিত সরকারি বরাদ্দ এবং অতিরিক্ত রোগীর চাপের মধ্যেও চিকিৎসাসেবা চলছে। সকাল সাড়ে ১১টার দিকে তিনি পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ সংসদ সদস্যের সামনে ভবনের দুর্বলতা, চিকিৎসক ও নার্সের স্বল্পতা, সরঞ্জামের ঘাটতি এবং রোগীর চাপের বিষয়গুলো তুলে ধরে। ডা. আলতাফ হোসেন জানান, ভবনের অনেক ওয়ার্ড এখন অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং জনবল ও বরাদ্দ বাড়েনি। শামসুন্নাহার হাসপাতালের পরিচ্ছন্নতা ও চিকিৎসকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরীর সঙ্গে সমন্বয় করে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, জনবল নিয়োগ ও আধুনিক সরঞ্জাম বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।