Web Analytics
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগের কথা বলেছেন। মঙ্গলবার মিরপুরে নৌবাহিনীর বিএন কলেজে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ও জনসেবামূলক কাজে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা বাস্তবায়ন সহজ করবে।

প্রশাসক জানান, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং অন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে উৎসাহিত করতেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ক্যাম্পিংয়ের মাধ্যমে কর্মসূচিটি বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বাড়ানো হবে। এর মাধ্যমে সিটি করপোরেশনের দায়িত্ব ও নাগরিক সুবিধাগুলো আরও সহজ করে তোলার কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে তিনি নেভি কলেজের শিক্ষার্থীদের প্রতিভা, গান ও নাচের প্রশংসা করেন এবং তাদের ধারণা নগরের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ছড়িয়ে দেওয়ার কথা বলেন। পুরস্কার বিতরণের পর নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালি বের হয়। র‍্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের পদ্ধতি শেখানো হয় এবং শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।