Web Analytics
নবগঠিত গাজা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (আইএসএফ) সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে পাঁচ দেশ। বৃহস্পতিবার ওয়াশিংটনে শান্তি বোর্ডের উদ্বোধনী সভায় বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জ্যাসপার জেফার্স জানান, ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজা উপত্যকার নিরাপত্তা ও স্থায়ী শান্তির ভিত্তি স্থাপনে সেনা পাঠাবে। মিশর ও জর্ডান সেনা না পাঠিয়ে ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে।

জেফার্স জানান, বাহিনীর ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, তার দেশ ৮ হাজার বা তারও বেশি সেনা পাঠাবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে প্রকৃত শান্তি অর্জনের আশা প্রকাশ করেন।

একই বৈঠকে নয়টি সদস্য দেশ যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র ‘বোর্ড অব পিসে’ ১০ বিলিয়ন ডলার দেবে, যদিও এই অর্থ কীভাবে ব্যবহার করা হবে তা তিনি নির্দিষ্ট করেননি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।