Web Analytics
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে রাজধানীর ধানমন্ডিতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন অন্তর এবং উপদপ্তর সম্পাদক জুবায়ের।

আটকের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের ওই তিনজনকে আটক করতে দেখা যায়। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনতা তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তিদের একজন রুহুল কবীর রিজভীর বাসায় হামলার উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতির কথা বলেছেন বলে ভিডিওতে শোনা যায়।

ভিডিওতে তাঁরা নিজেদের পরিচয় গোপন রাখতে ঢাকা দক্ষিণ মহানগর যুবদল নেতা নয়নের পরিচয় ব্যবহারের চেষ্টা করেছিলেন বলেও উল্লেখ আছে। স্থানীয় সূত্র জানায়, প্রান্ত জিগাতলায় এবং জুবায়ের ফার্মগেটের পূর্ব রাজাবাজারে থাকতেন; আল আমিনও ঢাকায় ছিলেন। কেন তাঁরা কার্যালয়ের সামনে ছিলেন এবং তাঁদের বিরুদ্ধে মামলা আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।