Web Analytics
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। ৫ আগস্ট দিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, দুই দেশের জনগণ ও সরকার ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি চায় বলেই তিনি বিশ্বাস করেন। তবে ভারতের মাটিতে বসে তিনি যাদের স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং প্রধান হিসেবে উল্লেখ করেছেন, তারা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে গেলে এবং ভারত সরকার তা বন্ধ না করলে বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে।

প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক এবং বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্য দেওয়ার সুযোগ দেবে কি না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।