Web Analytics
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় র‌্যাব-৭ এর মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। ১১ এপ্রিল সন্ধ্যা প্রায় ৭টা ৫০ মিনিটে করেরহাট এলাকার সায়মন ফিলিং স্টেশনের বিপরীতে গোপন সংবাদের ভিত্তিতে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে অভিযানটি পরিচালিত হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

র‌্যাব-৭ সূত্র জানায়, চৌদ্দগ্রাম এলাকা থেকে কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামের দিকে আনা হচ্ছিল। সন্দেহভাজন ভ্যানটি পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে চৌদ্দগ্রামের বাসিন্দা বেলাল হোসেন (৩৫) ও আব্দুল রাজ্জাক (৪৫) কে আটক করে।

আটককৃতদের উদ্ধারকৃত মাদকসহ জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।