Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাতে পারে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ট্রাম্প দাবি করেন, পিকঅ্যাক্সসহ ইরানের বিভিন্ন স্থানে কারা চলাচল করছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ তথ্য রয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে পিকঅ্যাক্সকে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে অবস্থিত কঠোর নিরাপত্তাবেষ্টিত ভূগর্ভস্থ স্থাপনা হিসেবে বর্ণনা করা হয়েছে। শত শত মিটার পুরু গ্রানাইটের নিচে সেখানে দুটি টানেল কমপ্লেক্স রয়েছে। মার্কিন গোয়েন্দাদের ধারণা, সেখানে গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা থাকতে পারে। তবে ইরান বলছে, এটি উন্নত সেন্ট্রিফিউজ তৈরি ও সংযোজনের কাজে ব্যবহৃত হয়।

ইরানের সঙ্গে চলমান পরিস্থিতিকে ট্রাম্প যুদ্ধ নয়, ‘সামরিক সংঘাত’ হিসেবে উল্লেখ করেন এবং একে যুক্তরাষ্ট্রের জন্য ছোটখাটো বিষয় বলেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ন্ত্রণ করছে, ইরানের রাডার ও অন্যান্য সামরিক ব্যবস্থা ধ্বংস করেছে এবং মাইন অপসারণ করেছে। সংঘাত শেষের কোনো সময়সীমা না দিলেও তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রধান লক্ষ্য অর্জিত হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।