Web Analytics
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। সোমবার, ৩১ আগস্ট রাত ১০টা ২০ মিনিটের দিকে তৃতীয় টার্মিনালের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। নিরাপত্তার দায়িত্ব পালনের সময় পিকআপটি দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে চলছিল বলে জানা গেছে।

নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ার পর ঘটনাস্থলেই তিন বিমানবাহিনী সদস্যের মৃত্যু হয়।

আহতদের মধ্যে রয়েছেন কর্পোরাল সিফাত আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ এবং আরও একজন, যার নাম জানানো হয়নি। তাদের দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। কর্পোরাল সিফাত আবু সাঈদ, কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে জানা গেছে; পরে বিস্তারিত জানানো হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।