Web Analytics
মালয়েশিয়ার পাহাং অঙ্গরাজ্যের লিপিস জেলায় পরিচালিত এক বিশেষ অভিযানে ৪৯ জন অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার পরিচালিত এই অভিযানে পাহাং শাখার ইমিগ্রেশন অ্যাকশন ইউনিটের ১৪ জন কর্মকর্তা অংশ নেন। তারা লিপিস জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস বা কর্মরত সন্দেহে মোট ৩৩৪ জনকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেন।

ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারা অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়। তল্লাশিকৃতদের মধ্যে ৪৯ জনকে আটক করা হয়েছে এবং তাদের ১৪ দিনের জন্য রিমান্ডে নিয়ে কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, যেখানে তদন্ত কার্যক্রম চলবে।

পাহাং ইমিগ্রেশন বিভাগ জনগণকে অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে অবৈধ অভিবাসী ও তাদের আশ্রয়দানকারী বা নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।