Web Analytics
সরকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য ওয়াহিদ-উজ-জামানকে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত হিসেবে তাঁকে অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত রাখতে হবে এবং অন্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। অন্য শর্তগুলো চুক্তিপত্রে নির্ধারিত হবে। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়া এমদাদ উল বারীর অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিলের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।