Web Analytics
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ-উর রহমান বলেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ভারত-বাংলাদেশ সম্পর্ককে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন, যেখানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের বিষয়ে বাংলাদেশের কোনো পর্যবেক্ষণ বা বিবৃতি নেই। তিনি উল্লেখ করেন, ভারত একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক উপকারভিত্তিক সম্পর্ক বজায় রাখছে এবং তা অব্যাহত থাকবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের দীর্ঘতম সীমান্তবর্তী রাজ্য হলেও দুই দেশের সম্পর্ক রাষ্ট্রভিত্তিক এবং তা রাজনৈতিক পরিবর্তনে প্রভাবিত হবে না।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় বাংলাদেশকে নিয়ে কিছু রাজনৈতিক বক্তব্য দেওয়া হলেও তা কেবল রাজনৈতিক রেটরিক, এবং নতুন সরকার গঠনের পর দুই দেশের সহযোগিতা সম্পর্ক সুন্দরভাবেই চলবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।