যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি প্রার্থী আমিনুল হক ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটে পরাজিত হন। বাতেন পান ৮৮ হাজার ৮২৮ ভোট, আর আমিনুল পান ৮৫ হাজার ৪৬৭ ভোট।
ভোটে পরাজিত হলেও বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমিনুল হক। এর আগে ১৫ জনের বেশি প্রার্থীও নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। এসব আসনের ব্যালট ও প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে হাইকোর্টে ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ বর্তমানে এসব নির্বাচনী আবেদন শুনানি করছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।