Web Analytics
ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে জানান, আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালিত হবে।

কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি অনলাইন আবেদনে স্বাক্ষরের আহ্বান জানিয়েছিলেন এবং ইতোমধ্যে দুই লাখের বেশি মানুষ এতে স্বাক্ষর করেছেন। তিনি ৪ আগস্ট দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে এসব স্বাক্ষরের মুদ্রিত কপি ব্যক্তিগতভাবে জমা দেওয়ার কথা জানান। তাঁর ভাষ্য, তাঁর সঙ্গে মাত্র ১০০ জন যাবেন, যারা পুলিশের লাঠিচার্জ বা কারাগারে যেতে ভয় করেন না।

ই-২০ পেট্রলের নিরাপত্তা নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে কেজরিওয়াল বলেন, সরকার আলোচনায় বসলে উভয় পক্ষ নিজেদের প্রমাণ উপস্থাপন করতে পারে। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা অভিযোগ নাকচ করে কেজরিওয়ালকে ই-২০ ব্যবহারে ইঞ্জিন বিকল বা ক্ষতিগ্রস্ত হওয়ার অন্তত ১০০টি গাড়ির উদাহরণ দিতে বলেন। পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর ফলে ইঞ্জিনের ক্ষতি ও মাইলেজ কমার অভিযোগ রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।