Web Analytics
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি-তে ১১২ জন বাংলাদেশি কর্মী নিয়োগ দিচ্ছে রাষ্ট্রীয় জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বোয়েসেল। এ নিয়োগের জন্য ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার বোয়েসেল কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

চাহিদা পাওয়া সাপেক্ষে শূন্য ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর সরকারি উদ্যোগের এটি প্রথম ধাপ। ২ নভেম্বর ডিএইচএল সাপ্লাই চেইনের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন নেওয়া হয়।

৮ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে অনলাইন লটারির মাধ্যমে দুই পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন। মালয়েশিয়া থেকে আসা নয় সদস্যের প্রতিনিধি দল ১২ থেকে ১৫ নভেম্বর ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে। নিয়োগকর্তা সব সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় বহন করবে এবং বোয়েসেল কোনো সার্ভিস চার্জ নেবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।