Web Analytics
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে, সম্ভবত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই। আলাবামার মোবাইলে এক সমাবেশে তিনি এ কথা বলেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কার সঙ্গে আলোচনা করবে, তা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প এবং বলেন, কথা বলার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না।

ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ কয়েক বছর আগেই অন্য প্রেসিডেন্টদের নেওয়া উচিত ছিল। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তিনি বলেন, দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার বা বিমান প্রতিরক্ষাব্যবস্থা নেই।

ইরানের অর্থনীতি ধ্বংসের পথে এবং সেখানে মূল্যস্ফীতি প্রায় ৩১০ শতাংশ বলেও দাবি করেন ট্রাম্প। তিনি অবরোধকে ‘ইস্পাতের প্রাচীর’ হিসেবে উল্লেখ করেন। যুদ্ধ শেষ হলে তেলের দাম দ্রুত কমবে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্র শিগগিরই কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ পুনরায় পূরণ শুরু করবে বললেও এ বিষয়ে বিস্তারিত জানাননি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।